মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

কারওয়ান বাজারের আগুন এক ঘণ্টার পরে নিয়ন্ত্রণে

গেজেট ডেস্ক

রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জুলাই) সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস সদরদফতরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, সকাল ৬টার দিকে আগে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। ধোঁয়ার কারণে ভবনটির পাঁচতলায় লাগা আগুন নির্বাপণে বেগ পেতে হয়। প্রায় এক ঘণ্টা পর ৭টা ৫ মিনিটে আগুন নির্বাপণ হয়। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন