মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

রামেকের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১৯ জন মারা গেছেন। বুধবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৯টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান।

এই এক দিনে করোনা সংক্রমণে মারা গেছেন ৫ জন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। আর করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক সমস্যার কারণে ২ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন