মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

প্রধান তথ্য কর্মকর্তা হলেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ

গেজেট প্রতিবেদন

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ। তাকে চুক্তিতে এক বছরের জন্য গ্রেড-১ পদমর্যাদায় এই নিয়োগ দিয়ে রবিবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, তিনি অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সৈয়দ আবদাল আহমদ বর্তমানে দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক। তিনি জাতীয় প্রেসক্লাবের দুই মেয়াদের সাধারণ সম্পাদক।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন