রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

ঢাকায় কারাবন্দী খুলনা বিএনপির ১২ নেতাকর্মীর জামিন লাভ

গে‌জেট ডেস্ক

ঢাকায় ২৮ ও ২৯ জুলাই কেন্দ্রীয় বিএনপির কর্মসুচিতে অংশগ্রহণ করতে গিয়ে স্বৈরাচার সরকারের পুলিশের হাতে গ্রেফতারকৃত খুলনা বিএনপি যুগ্ম আহবায়ক কাজী মাহমুদ আলী, বিএনপি নেতা মঈদুল হক টুকু, নুর আলম নুরু, ডা. আব্দুল হালিম, রিয়াজুল ইসলাম, আলম হাওলাদার, মিজানুর রহমান মিজানসহ ১২জনের জামিন হয়েছে। সোমবার (০৭ আগস্ট) তারা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্ত হবেন।

খুলনা বিএনপি মিডিয়া সেল রবিবার (৬ আগস্ট) মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে জানিয়েছে, ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে রবিবার কারাবন্দি নেতাদের জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন প্রদান করেন।  ৭ আগস্ট তারা কারামুক্ত হবেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন