মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঝিকরগাছায় ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলার পল্লীর একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত (৪৮) পরিচয়ের নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লাউজানি রেলক্রসিং এর পাশে বিল্লাল হোসেনের ধানক্ষেত থেকে সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে মৃতদেহটি উদ্ধার করা হয়। এসময় লাশের পাশে দুটি পানির বোতল পাওয়া যায়।
তবে স্থানীয় কেউ তার পরিচয় ও মৃত্যুর কারণ জানাতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভুক্ত। মৃতদেহ উদ্ধারের পর আইন প্রয়োগকারী সংস্থার একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা লাশের পরিচয় শনাক্তের চেষ্টা ও মৃত্যুর কারণ জানার জন্য কাজ করছে।

খুলনা গেজেট/এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন