চুয়াডাঙ্গায় অপারেশন টেবিলে বিএনপি নেতার মৃত্যু, ক্লিনিকে ভাঙচুর

গেজেট প্রতিবেদন

রবগুল মোল্লার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্লিনিকে স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা ক্লিনিকে দফায় দফায় ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ দিকে ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের পেশাগত কাজে ক্লিনিক কর্তৃপক্ষ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

পরে ঘটনাস্থলে উপস্থিত হন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে ঘটনার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ ঘটনায় তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত উপশম নার্সিং হোম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। ক্লিনিকে ভর্তি থাকা রোগীদেরও অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

সদর থানার ওসি মারুফ রহমান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

এ দিকে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। একই দিন বিকেলে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে নিহতের পরিবার ও সংশ্লিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ঘটনার বিষয়ে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্লিনিকটি পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। নিহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন